মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বুকে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।

ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা সম্ভব নয়। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। ডা. জাহিদ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরও আগে, গত ১৫ অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বুকে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা সম্ভব নয়। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। ডা. জাহিদ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান।এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এরও আগে, গত ১৫ অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন
0:00 0:00
1.0x