মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা

টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের এক দফা। ছাত্র-জনতার এই আন্দোলনে পালাতে বাধ্য হন শেখ হাসিনা।

পালিয়ে যাওয়ার আগে চলে নির্বিচারে গুলি আর নির্মম হত্যাযজ্ঞ। এতে, প্রাণ যায় বহু ছাত্র-জনতার। আহত হয় বিপল সংখ্যক আন্দোলনকারী। 

এসব আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যেখানে কাজ করছেন অনেক জুলাইযোদ্ধা। তবে, টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছে না অনেক জুলাই যোদ্ধারা।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, এ পর্যন্ত ১১৯ কোটি টাকা পেয়েছি, যা দিয়ে সব জুলাই যোদ্ধাকে সহায়তা করা যায়নি। 

তিনি আরও জানান, মোট ভিকটিমের সংখ্যা ১৫ হাজার ১৮৮ জন। এর মধ্যে এখনও টাকা পায়নি আট হাজার ৪৪৬ জন। এজন্য প্রয়োজন আরও প্রায় ২৩১ কোটি টাকা। আর্থিক সংকট কাটানোর জন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে।

কামাল আকবর বলেন, জুলাই যোদ্ধাদের শুধু সাময়িক টাকা দিয়ে নয়, তাদের স্থায়ী কর্মসংস্থানের জন্য ফাউন্ডেশন থেকে উদ্যোগও নেওয়া হয়েছে ।

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image
জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের এক দফা। ছাত্র-জনতার এই আন্দোলনে পালাতে বাধ্য হন শেখ হাসিনা।পালিয়ে যাওয়ার আগে চলে নির্বিচারে গুলি আর নির্মম হত্যাযজ্ঞ। এতে, প্রাণ যায় বহু ছাত্র-জনতার। আহত হয় বিপল সংখ্যক আন্দোলনকারী। এসব আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যেখানে কাজ করছেন অনেক জুলাইযোদ্ধা। তবে, টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছে না অনেক জুলাই যোদ্ধারা।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, এ পর্যন্ত ১১৯ কোটি টাকা পেয়েছি, যা দিয়ে সব জুলাই যোদ্ধাকে সহায়তা করা যায়নি। তিনি আরও জানান, মোট ভিকটিমের সংখ্যা ১৫ হাজার ১৮৮ জন। এর মধ্যে এখনও টাকা পায়নি আট হাজার ৪৪৬ জন। এজন্য প্রয়োজন আরও প্রায় ২৩১ কোটি টাকা। আর্থিক সংকট কাটানোর জন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে।কামাল আকবর বলেন, জুলাই যোদ্ধাদের শুধু সাময়িক টাকা দিয়ে নয়, তাদের স্থায়ী কর্মসংস্থানের জন্য ফাউন্ডেশন থেকে উদ্যোগও নেওয়া হয়েছে ।সরকারের পাশাপাশি বিত্তবানদেরও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা
0:00 0:00
1.0x