মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

ঋণের চাপে ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

ঋণের চাপে ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে সোমবার দুপুরে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাদের চার বছরের ছেলে আফরান।

পুলিশের ধারণা, ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এবং পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেন। মরদেহগুলো খাটের উপরে এবং শিপলু আলাদা কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় এবং নিহতদের স্বজনদের মতে, শিপলু বাবুরাইলের ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামের সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। প্রায় তিন বছর আগে সমিতির মালিকপক্ষ পালিয়ে যাওয়ার পর, এলাকার ব্যবসায়ী ও লোকজনের ঋণের বোঝায় তিনি চাপা পড়েন। ঋণ বাড়তে থাকায় শিপলু মানসিকভাবে ভেঙে পড়েন। ফ্ল্যাটটিতে তিনি স্ত্রী ও সন্তানকে ভাড়াটিয়া হিসেবে রেখেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্ল্যাট পরিদর্শন করেছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রতিবেশীদের বক্তব্য নেওয়া হচ্ছে।

তিনজনের মরদেহ উদ্ধার খবরে আশপাশের প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ফ্ল্যাটের সামনে জড়ো হয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ঋণের চাপে ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে সোমবার দুপুরে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাদের চার বছরের ছেলে আফরান।পুলিশের ধারণা, ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এবং পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেন। মরদেহগুলো খাটের উপরে এবং শিপলু আলাদা কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্থানীয় এবং নিহতদের স্বজনদের মতে, শিপলু বাবুরাইলের ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামের সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। প্রায় তিন বছর আগে সমিতির মালিকপক্ষ পালিয়ে যাওয়ার পর, এলাকার ব্যবসায়ী ও লোকজনের ঋণের বোঝায় তিনি চাপা পড়েন। ঋণ বাড়তে থাকায় শিপলু মানসিকভাবে ভেঙে পড়েন। ফ্ল্যাটটিতে তিনি স্ত্রী ও সন্তানকে ভাড়াটিয়া হিসেবে রেখেছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্ল্যাট পরিদর্শন করেছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রতিবেশীদের বক্তব্য নেওয়া হচ্ছে।তিনজনের মরদেহ উদ্ধার খবরে আশপাশের প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ফ্ল্যাটের সামনে জড়ো হয়েছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ঋণের চাপে ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা
0:00 0:00
1.0x