মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান

ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য বাড়িভাড়া খুঁজছেন, এমনটি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

রোববার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে আবদুস সালাম মন্তব্য করেন, তারেক রহমানের এক নির্দেশে সারা দেশে পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল। “যদি তা না হতো, তাহলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুনে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর পুড়ে যেত,” বলেন তিনি।

জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম দাবি করেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। “কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না,” বলেন তিনি।

সম্মেলনের এক পর্যায়ে আবদুস সালাম রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিষয় : বিএনপি তারেক রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

featured Image
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য বাড়িভাড়া খুঁজছেন, এমনটি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।রোববার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে আবদুস সালাম মন্তব্য করেন, তারেক রহমানের এক নির্দেশে সারা দেশে পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল। “যদি তা না হতো, তাহলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুনে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর পুড়ে যেত,” বলেন তিনি।জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম দাবি করেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। “কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না,” বলেন তিনি।সম্মেলনের এক পর্যায়ে আবদুস সালাম রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান
0:00 0:00
1.0x