মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ঢাকার উত্তরার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার।

সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তরার বিমান দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন। এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ভিড় ও জনসমাগম বেড়ে যাওয়ায় আজ থেকে সেনাবাহিনী নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image
ঢাকার উত্তরার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।মঙ্গলবার (২২ জুলাই) সকালে বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।তিনি জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার।সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তরার বিমান দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন। এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ভিড় ও জনসমাগম বেড়ে যাওয়ায় আজ থেকে সেনাবাহিনী নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
0:00 0:00
1.0x