মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি ছাত্রদল সম্পাদকের

ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি ছাত্রদল সম্পাদকের

চকবাজারে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) খুনের ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (১১ জুলাই) তিনি এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এবং এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত যারা, তাদের প্রতি অনুরোধ, কোনো অপরাধীকে সমর্থন করবেন না। যদি কেউ দলীয় পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এর আগে, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের ওপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি ছাত্রদল সম্পাদকের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image
চকবাজারে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) খুনের ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (১১ জুলাই) তিনি এক বিবৃতিতে এ কথা জানান।তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, বিএনপি এবং এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত যারা, তাদের প্রতি অনুরোধ, কোনো অপরাধীকে সমর্থন করবেন না। যদি কেউ দলীয় পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।এর আগে, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের ওপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি ছাত্রদল সম্পাদকের
0:00 0:00
1.0x