মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ
নিঝুমদ্বীপের বন্দরটিলা ও নামার বাজারে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের তত্ত্বাবধানে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৯ মে ঘূর্ণিঝড় ও জোয়ারের ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদসামগ্রী বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে নিঝুমদ্বীপের বন্দরটিলা ও নামার বাজারে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের তত্ত্বাবধানে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিতরণ কার্যক্রমে হাতিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ঈদসামগ্রী তুলে দেন।

বিতরণ করা পণ্যের মধ্যে রয়েছে চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, আলু তিন কেজি, পেঁয়াজ এক কেজি, ভোজ্য তেল এক লিটার, মুড়ি এক কেজি।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান। 

এছাড়া সদস্য সচিব সুমন তালুকদার, নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মুমিন বাবলু, সদস্য সচিব মনির উদ্দিন, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা আবদুল হালিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৫

featured Image
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৯ মে ঘূর্ণিঝড় ও জোয়ারের ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদসামগ্রী বিতরণ হয়েছে।বৃহস্পতিবার (৫ জুন) সকালে নিঝুমদ্বীপের বন্দরটিলা ও নামার বাজারে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের তত্ত্বাবধানে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।এ সময় বিতরণ কার্যক্রমে হাতিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ঈদসামগ্রী তুলে দেন।বিতরণ করা পণ্যের মধ্যে রয়েছে চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, আলু তিন কেজি, পেঁয়াজ এক কেজি, ভোজ্য তেল এক লিটার, মুড়ি এক কেজি।এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান। এছাড়া সদস্য সচিব সুমন তালুকদার, নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মুমিন বাবলু, সদস্য সচিব মনির উদ্দিন, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা আবদুল হালিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ
0:00 0:00
1.0x