মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় শত কোটি টাকার মাছ বাজার নদীগর্ভে

নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় শত কোটি টাকার মাছ বাজার নদীগর্ভে
নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় শত কোটি টাকার মাছ বাজার নদীগর্ভে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও জোয়ারের ঢেউয়ে নদীগর্ভে চলে গেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছ বাজার। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঐতিহ্যবাহী মাছ বাজারটির বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চেয়ারম্যান ঘাটের পাশে অবস্থিত মাছ বাজারটির একাংশ ভেঙে পড়ে নদীতে। এছাড়া বাজারের অনেক দোকান ও অস্থায়ী ছাউনি পানির নিচে তলিয়ে যায়। হঠাৎ পানির তোড়ে অনেক ব্যবসায়ীর মাছ, ওজন মাপার যন্ত্র এবং অন্যান্য মালামাল পানিতে ভেসে যায়।

মাছ বাজারের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, শত শত কোটি টাকার মাছঘাট আজ বিলীন। আজ যদি সময়মতো পদক্ষেপ নিতেন, তাহলে এভাবে ভেঙে যেত না। আমাদের টেকসই বেড়িবাঁধ ও ব্লক হোক, যেন আমরা মাথা গোঁজার ঠাঁই না হারিয়ে ফেলি।

মো. ইউসুফ নামের আরেক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিবছরই বর্ষাকালে সমস্যা ফেস করি, কিন্তু এবার যে হারে নদী গিলছে, তাতে মনে হচ্ছে কেবল মাছবাজার নয়, চেয়ারম্যানঘাটের বাজারটাই হয়তো আর থাকবে না।

আব্দুর রহমান নামের আরেক ব্যবসায়ী বলেন, চেয়ারম্যান ঘাট এলাকায় বহু বছর ধরে মাছ বাজারটি চলে আসলেও আজ পর্যন্ত কোনো টেকসই বাঁধ বা প্রতিরোধমূলক অবকাঠামো গড়ে তোলা হয়নি। বাজারটি হাতিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছর জোয়ারে ক্ষয়ক্ষতি বাড়ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটের মাছ বাজারটি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে খবর পেলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বিষয় : হাতিয়া নিম্নচাপের প্রভাব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় শত কোটি টাকার মাছ বাজার নদীগর্ভে

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৫

featured Image
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও জোয়ারের ঢেউয়ে নদীগর্ভে চলে গেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছ বাজার। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঐতিহ্যবাহী মাছ বাজারটির বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চেয়ারম্যান ঘাটের পাশে অবস্থিত মাছ বাজারটির একাংশ ভেঙে পড়ে নদীতে। এছাড়া বাজারের অনেক দোকান ও অস্থায়ী ছাউনি পানির নিচে তলিয়ে যায়। হঠাৎ পানির তোড়ে অনেক ব্যবসায়ীর মাছ, ওজন মাপার যন্ত্র এবং অন্যান্য মালামাল পানিতে ভেসে যায়।মাছ বাজারের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, শত শত কোটি টাকার মাছঘাট আজ বিলীন। আজ যদি সময়মতো পদক্ষেপ নিতেন, তাহলে এভাবে ভেঙে যেত না। আমাদের টেকসই বেড়িবাঁধ ও ব্লক হোক, যেন আমরা মাথা গোঁজার ঠাঁই না হারিয়ে ফেলি।মো. ইউসুফ নামের আরেক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিবছরই বর্ষাকালে সমস্যা ফেস করি, কিন্তু এবার যে হারে নদী গিলছে, তাতে মনে হচ্ছে কেবল মাছবাজার নয়, চেয়ারম্যানঘাটের বাজারটাই হয়তো আর থাকবে না।আব্দুর রহমান নামের আরেক ব্যবসায়ী বলেন, চেয়ারম্যান ঘাট এলাকায় বহু বছর ধরে মাছ বাজারটি চলে আসলেও আজ পর্যন্ত কোনো টেকসই বাঁধ বা প্রতিরোধমূলক অবকাঠামো গড়ে তোলা হয়নি। বাজারটি হাতিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছর জোয়ারে ক্ষয়ক্ষতি বাড়ছে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটের মাছ বাজারটি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে খবর পেলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় শত কোটি টাকার মাছ বাজার নদীগর্ভে
0:00 0:00
1.0x