মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও ও এনসিপি নেতা সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও ও এনসিপি নেতা সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত চলমান থাকায় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী এবং বর্তমান পিও মাহমুদুল হাসানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে, তাদের তিনজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।


সালাউদ্দীন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।


আবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।


অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সঠিক তদন্তের স্বার্থে তার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা অত্যন্ত জরুরি।


তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী। আবেদনে বলা হয়, মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসানের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।


অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি তারা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে সূত্র জানায়। তারা বিদেশে পালিয়ে গেলে বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। 


অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

বিষয় : স্বাস্থ্য উপদেষ্টা সালাউদ্দিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও ও এনসিপি নেতা সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত চলমান থাকায় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী এবং বর্তমান পিও মাহমুদুল হাসানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে, তাদের তিনজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।সালাউদ্দীন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।আবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সঠিক তদন্তের স্বার্থে তার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা অত্যন্ত জরুরি।তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী। আবেদনে বলা হয়, মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসানের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি তারা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে সূত্র জানায়। তারা বিদেশে পালিয়ে গেলে বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও ও এনসিপি নেতা সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
0:00 0:00
1.0x