মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলো বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। ডেসকোর সহযোগিতায় এসব রিকশার চার্জিং পয়েন্ট এবং উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে। এছাড়া, ঢাকার প্রধান সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না; রিকশাগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলবে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএনসিসির যৌথভাবে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।


তিনি উল্লেখ করেন, এই সমীক্ষায় দেখা গেছে যে ২০ শতাংশ দুর্ঘটনা ব্যাটারিচালিত রিকশার কারণে ঘটছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায়, এই রিকশাগুলো পথচারীদের ওপর উঠে যাচ্ছে এবং অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা ঘটছে।


দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহণ চলাচলে শৃঙ্খলা ফিরতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারিচালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তিনি আরও বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।


প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশাও অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়াও নির্ধারিত থাকবে। ডিএনসিসির প্রশাসক জানিয়েছেন, একটি জাতীয় পরিচয়পত্রের জন্য একটি রিকশা লাইসেন্স প্রদান করা হবে। বর্তমানে চলমান রিকশা ব্যবসা বন্ধ করে দেওয়া হবে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ অভিযানে মূল সড়কে চলাচলরত প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তাগণ এবং ডিএনসিসির অঞ্চল-৫ এর অন্যান্য কর্মকর্তারা।

বিষয় : ব্যাটারিচালিত অটোরিকশা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলো বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। ডেসকোর সহযোগিতায় এসব রিকশার চার্জিং পয়েন্ট এবং উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে। এছাড়া, ঢাকার প্রধান সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না; রিকশাগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলবে। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএনসিসির যৌথভাবে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।তিনি উল্লেখ করেন, এই সমীক্ষায় দেখা গেছে যে ২০ শতাংশ দুর্ঘটনা ব্যাটারিচালিত রিকশার কারণে ঘটছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায়, এই রিকশাগুলো পথচারীদের ওপর উঠে যাচ্ছে এবং অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা ঘটছে।দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহণ চলাচলে শৃঙ্খলা ফিরতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারিচালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তিনি আরও বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশাও অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়াও নির্ধারিত থাকবে। ডিএনসিসির প্রশাসক জানিয়েছেন, একটি জাতীয় পরিচয়পত্রের জন্য একটি রিকশা লাইসেন্স প্রদান করা হবে। বর্তমানে চলমান রিকশা ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ অভিযানে মূল সড়কে চলাচলরত প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তাগণ এবং ডিএনসিসির অঞ্চল-৫ এর অন্যান্য কর্মকর্তারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
0:00 0:00
1.0x