মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত গোলটেবিল বৈঠক

ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত গোলটেবিল বৈঠক

ভারত ও বাংলাদেশের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা জোরদার, ফেলোশিপ কর্মসূচি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে "ভারত-বাংলাদেশ চিকিৎসা সহযোগিতা: ফেলোশিপ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন” শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এতে সহযোগিতা করে ভারতের পিআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতাল।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট, জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাসিনা বানু।  এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (ক্যান্সার রোগতত্ত্ব বিভাগ),  ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

ভারত থেকে আলোচনায় অংশ নেন কনসালট্যান্ট জিআই ও এইচপিবি সার্জন ডা. কমল কিশোর বিষ্ণোই এবং ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জন ডা. কুরেশ বাম্বোরা।

বৈঠকে বক্তারা বলেন, দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব। বিশেষ করে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁরা আরও বলেন, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি টেকসই ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে।

 এছাড়াও গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. কামাল হোসেন, নিয়ামত আলীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত গোলটেবিল বৈঠক

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image
ভারত ও বাংলাদেশের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা জোরদার, ফেলোশিপ কর্মসূচি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে "ভারত-বাংলাদেশ চিকিৎসা সহযোগিতা: ফেলোশিপ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন” শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এতে সহযোগিতা করে ভারতের পিআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতাল।গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট, জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাসিনা বানু।  এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (ক্যান্সার রোগতত্ত্ব বিভাগ),  ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।ভারত থেকে আলোচনায় অংশ নেন কনসালট্যান্ট জিআই ও এইচপিবি সার্জন ডা. কমল কিশোর বিষ্ণোই এবং ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জন ডা. কুরেশ বাম্বোরা।বৈঠকে বক্তারা বলেন, দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব। বিশেষ করে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাঁরা আরও বলেন, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি টেকসই ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে। এছাড়াও গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. কামাল হোসেন, নিয়ামত আলীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত