মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

কক্সবাজারে অবৈধ জালসহ ৬১ জেলে আটক

কক্সবাজারে অবৈধ জালসহ ৬১ জেলে আটক
আটককৃত জালসহ জেলেরা

বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজারের ডাউন এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযানে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করেছে। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়। 

মঙ্গলবার (১৩ মে) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


এর আগে, সোমবার (১২ মে) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জব্দকৃত নৌকা থেকে  ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।


আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লক্ষ ৩৮ হাজার টাকার অবৈধ  জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বিষয় : কক্সবাজার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কক্সবাজারে অবৈধ জালসহ ৬১ জেলে আটক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image
বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজারের ডাউন এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযানে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করেছে। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়।  মঙ্গলবার (১৩ মে) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এর আগে, সোমবার (১২ মে) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জব্দকৃত নৌকা থেকে  ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লক্ষ ৩৮ হাজার টাকার অবৈধ  জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
কক্সবাজারে অবৈধ জালসহ ৬১ জেলে আটক
0:00 0:00
1.0x