মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন।
আজ রোববার তার কার্যালয় জানিয়েছে, এই মাধ্যমে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় মুইজ্জু সংবাদ সম্মেলনটি শুরু করেন এবং প্রার্থনার জন্য একটি সংক্ষিপ্ত বিরতি ছাড়া এটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলতে থাকে।
সেই বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত চলেছিল, যা একজন প্রেসিডেন্টের জন্য নতুন একটি বিশ্ব রেকর্ড। প্রেসিডেন্ট মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
বিষয় : President of the Maldives

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৫

মতামত