লক্ষ্মীপুরের রামগতি প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
রামগতি প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের আলোর রামগতি-কমলনগর প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার কামাল এবং সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এম এ এহসান রিয়াজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক খবরের রামগতি প্রতিনিধি মনিরুল ইসলাম দ্যা ঢাকা নিউজ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাকির জাকির শাহ এবং গ্লোবাল নিউজ ২৪-এর রামগতি প্রতিনিধি শাহরিয়ার কাজল।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক রূপালী বাংলাদেশের রামগতি-কমলনগর প্রতিনিধি সালমান ইমন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মেঘনার পাড়-এর স্টাফ রিপোর্টার এ কে এম জহির রায়হান, প্রেসক্লাবের সাধারণ সদস্য মো. হেলাল উদ্দিন, রূপসী লক্ষ্মীপুর প্রতিনিধি মেজবাহ উদ্দিন মিঠু এবং দি ডেইলি পোস্টের রামগতি প্রতিনিধি এম সাইফ উল্যাহ ফয়সাল।
আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
