বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল

চাঁদপুরের ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

চাঁদপুরের ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
চাঁদপুরের ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের পৌর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। জানাজায় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে তাঁকে জাফরাবাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাহাঙ্গীর আখন্দ সেলিম চাঁদপুর শহরের পুরানবাজার জাফরাবাদ গ্রামের ঐতিহ্যবাহী আখন্দ বাড়ির সন্তান। তবে পরিবার নিয়ে তিনি শহরের নতুনবাজার মেথা রোডের নিজ বাড়িতে বসবাস করতেন।

চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সমৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা হিসেবে জেলার ব্যবসায়ী সমাজকে সংগঠিত করা এবং ব্যবসায়িক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একাধিকবার নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। চাঁদপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবেও তাঁর পরিচিতি ছিল।

তাঁর মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের কর্মময় জীবনের অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


চাঁদপুরের ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের পৌর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। জানাজায় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে তাঁকে জাফরাবাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।জাহাঙ্গীর আখন্দ সেলিম চাঁদপুর শহরের পুরানবাজার জাফরাবাদ গ্রামের ঐতিহ্যবাহী আখন্দ বাড়ির সন্তান। তবে পরিবার নিয়ে তিনি শহরের নতুনবাজার মেথা রোডের নিজ বাড়িতে বসবাস করতেন।চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সমৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা হিসেবে জেলার ব্যবসায়ী সমাজকে সংগঠিত করা এবং ব্যবসায়িক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একাধিকবার নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। চাঁদপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবেও তাঁর পরিচিতি ছিল।তাঁর মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের কর্মময় জীবনের অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত