রোববার, ১৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

রাতের আঁধারে দিশেহারা মা, শিশুর গলা থেকে পয়সা বের করে স্বস্তি ফেরালেন বিমান

রাতের আঁধারে দিশেহারা মা, শিশুর গলা থেকে পয়সা বের করে স্বস্তি ফেরালেন বিমান
রাতের আঁধারে দিশেহারা মা, শিশুর গলা থেকে পয়সা বের করে স্বস্তি ফেরালেন বিমান

প্রাতিষ্ঠানিকভাবে বড় কোনো ডিগ্রি নেই, তবে রয়েছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার মধ্যেই বিশেষ কৌশল প্রয়োগ করে দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার পয়সা বের করেছেন বিমান চন্দ্র আচার্য। তাঁর এই উদ্যোগের পর শিশুটি স্বস্তি ফিরে পেলে কান্নায় ভেঙে পড়েন মা। ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই স্বাস্থ্যকর্মী।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা সদর ওছখালীতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ফায়জা (২)। সে উপজেলার চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজলুর রহমান ও সিমা আক্তার দম্পতির মেয়ে। বিমান চন্দ্র আচার্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে তাঁর মেয়ে একটি পাঁচ টাকার পয়সা গিলে ফেলে। এরপর থেকেই শিশুটি বমি করতে থাকে। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরই মধ্যে শিশুটি অচেতন হয়ে পড়ে বলে দাবি করেন তিনি।

সিমা আক্তার বলেন, সরকারি হাসপাতালের একাধিক চিকিৎসকের কাছে গেলেও প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতির অভাব ও পরিস্থিতির জটিলতার কারণে কেউ পয়সাটি বের করার উদ্যোগ নেননি। তাঁরা শিশুটিকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলায় নদী পেরিয়ে জেলা সদরে যাওয়া সম্ভব না হওয়ায় মেয়ের জীবন নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনে অবস্থিত বিমান চন্দ্র আচার্যের চেম্বারে নিয়ে যান স্বজনেরা। সেখানে উপস্থিত সবার সম্মতি নিয়ে তিনি বিশেষ একটি পদ্ধতিতে শিশুটির খাদ্যনালিতে আটকে থাকা পয়সাটি বের করেন বলে জানা গেছে।

বিমান চন্দ্র আচার্য জানান, এ কাজে তিনি একটি বিশেষ রাবারের পাইপ ব্যবহার করেন, যার মাথায় বেলুনের মতো অংশ রয়েছে। পাইপটি শিশুর গলায় প্রবেশ করিয়ে তাতে পানি দেওয়া হয়। এতে পাইপের মাথার বেলুনের মতো অংশটি ফুলে ওঠে। পরে সেটি টেনে বের করার সময় পয়সাটি আটকে বেরিয়ে আসে। এর আগেও একই পদ্ধতিতে কয়েকজনের গলায় আটকে থাকা পয়সা বের করেছেন বলে জানান তিনি।

মেয়ের অবস্থা স্বাভাবিক হতে দেখে আবেগাপ্লুত হয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন মা সিমা আক্তার। এ সময় চেম্বারের সামনে ও আশপাশের সড়কে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে অনেকে পোস্ট দেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক ইউছুফ সোহাগ বলেন, শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এক্স-রে প্রতিবেদনে পয়সাটি খাদ্যনালিতে আটকে থাকার বিষয়টি দেখা যায়। এ ধরনের পয়সা বের করতে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের প্রয়োজন। এ কারণে শিশুটিকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তিনি শুনেছেন, বিমান চন্দ্র আচার্য পয়সাটি বের করেছেন। তাঁর এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

বিষয় : নোয়াখালী স্বাস্থ্য হাতিয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


রাতের আঁধারে দিশেহারা মা, শিশুর গলা থেকে পয়সা বের করে স্বস্তি ফেরালেন বিমান

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
প্রাতিষ্ঠানিকভাবে বড় কোনো ডিগ্রি নেই, তবে রয়েছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার মধ্যেই বিশেষ কৌশল প্রয়োগ করে দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার পয়সা বের করেছেন বিমান চন্দ্র আচার্য। তাঁর এই উদ্যোগের পর শিশুটি স্বস্তি ফিরে পেলে কান্নায় ভেঙে পড়েন মা। ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই স্বাস্থ্যকর্মী।শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা সদর ওছখালীতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ফায়জা (২)। সে উপজেলার চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজলুর রহমান ও সিমা আক্তার দম্পতির মেয়ে। বিমান চন্দ্র আচার্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে তাঁর মেয়ে একটি পাঁচ টাকার পয়সা গিলে ফেলে। এরপর থেকেই শিশুটি বমি করতে থাকে। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরই মধ্যে শিশুটি অচেতন হয়ে পড়ে বলে দাবি করেন তিনি।সিমা আক্তার বলেন, সরকারি হাসপাতালের একাধিক চিকিৎসকের কাছে গেলেও প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতির অভাব ও পরিস্থিতির জটিলতার কারণে কেউ পয়সাটি বের করার উদ্যোগ নেননি। তাঁরা শিশুটিকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলায় নদী পেরিয়ে জেলা সদরে যাওয়া সম্ভব না হওয়ায় মেয়ের জীবন নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনে অবস্থিত বিমান চন্দ্র আচার্যের চেম্বারে নিয়ে যান স্বজনেরা। সেখানে উপস্থিত সবার সম্মতি নিয়ে তিনি বিশেষ একটি পদ্ধতিতে শিশুটির খাদ্যনালিতে আটকে থাকা পয়সাটি বের করেন বলে জানা গেছে।বিমান চন্দ্র আচার্য জানান, এ কাজে তিনি একটি বিশেষ রাবারের পাইপ ব্যবহার করেন, যার মাথায় বেলুনের মতো অংশ রয়েছে। পাইপটি শিশুর গলায় প্রবেশ করিয়ে তাতে পানি দেওয়া হয়। এতে পাইপের মাথার বেলুনের মতো অংশটি ফুলে ওঠে। পরে সেটি টেনে বের করার সময় পয়সাটি আটকে বেরিয়ে আসে। এর আগেও একই পদ্ধতিতে কয়েকজনের গলায় আটকে থাকা পয়সা বের করেছেন বলে জানান তিনি।মেয়ের অবস্থা স্বাভাবিক হতে দেখে আবেগাপ্লুত হয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন মা সিমা আক্তার। এ সময় চেম্বারের সামনে ও আশপাশের সড়কে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে অনেকে পোস্ট দেন।এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক ইউছুফ সোহাগ বলেন, শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এক্স-রে প্রতিবেদনে পয়সাটি খাদ্যনালিতে আটকে থাকার বিষয়টি দেখা যায়। এ ধরনের পয়সা বের করতে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের প্রয়োজন। এ কারণে শিশুটিকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তিনি শুনেছেন, বিমান চন্দ্র আচার্য পয়সাটি বের করেছেন। তাঁর এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত