রোববার, ১৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাসিনাকে নিয়ে অস্বস্তিতে ভারত, আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশ

হাসিনাকে নিয়ে অস্বস্তিতে ভারত, আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশ
ছবি: সংগ্রহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আফ্রিকার কোনো দেশও আগ্রহ দেখাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে কে এম নাজমুল হক উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মত হচ্ছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। বিষয়টি এখন ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিচ্ছে।

তিনি আরও দাবি করেন, গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়ে রাখায় দেশটিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

ফেসবুক পোস্টে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত। এ লক্ষ্যে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাতে সফলতা আসেনি। তাঁর দাবি, পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে ভারত।

কে এম নাজমুল হক আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ব্যবহার করে বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে চাইছেন।

পোস্টে তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সে সময় নেতাকর্মীদের বিপদের মুখে রেখে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠানো হয় এবং পরে তিনিও দেশ ছাড়েন। এ প্রসঙ্গে হাসিনাপুত্রের একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি, যেখানে নেতাকর্মীদের নিজেদের ভালো-মন্দ নিজেরাই বুঝে নেওয়ার কথা বলা হয়েছিল বলে দাবি করেন।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে কে এম নাজমুল হক বলেন, ক্ষমতায় থাকার সময় যে পরিবার নেতাকর্মীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, সংকটের সময় তাদের পাশে দাঁড়ায়নি, সেই পরিবারের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য আবারও কর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কি না, তা ভেবে দেখা উচিত। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আহ্বান জানান।

বিষয় : ভারত শেখ হাসিনা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


হাসিনাকে নিয়ে অস্বস্তিতে ভারত, আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আফ্রিকার কোনো দেশও আগ্রহ দেখাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।পোস্টে কে এম নাজমুল হক উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মত হচ্ছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। বিষয়টি এখন ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিচ্ছে।তিনি আরও দাবি করেন, গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়ে রাখায় দেশটিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।ফেসবুক পোস্টে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত। এ লক্ষ্যে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাতে সফলতা আসেনি। তাঁর দাবি, পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে ভারত।কে এম নাজমুল হক আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ব্যবহার করে বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে চাইছেন।পোস্টে তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সে সময় নেতাকর্মীদের বিপদের মুখে রেখে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠানো হয় এবং পরে তিনিও দেশ ছাড়েন। এ প্রসঙ্গে হাসিনাপুত্রের একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি, যেখানে নেতাকর্মীদের নিজেদের ভালো-মন্দ নিজেরাই বুঝে নেওয়ার কথা বলা হয়েছিল বলে দাবি করেন।পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে কে এম নাজমুল হক বলেন, ক্ষমতায় থাকার সময় যে পরিবার নেতাকর্মীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, সংকটের সময় তাদের পাশে দাঁড়ায়নি, সেই পরিবারের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য আবারও কর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কি না, তা ভেবে দেখা উচিত। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আহ্বান জানান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত