শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ এর প্রতিবাদে ,হাইমচরে বিক্ষোভ মিছিল

চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ এর প্রতিবাদে ,হাইমচরে বিক্ষোভ মিছিল

চাঁদপুরের জুলাই-২৪ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে “আমরা জুলাই যোদ্ধা ” হাইমচর ও চাঁদপুর জেলা শাখা 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাইমচরের আলগী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে থানা-উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-২৪-এর স্মৃতি স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগ, গণআন্দোলন ও ঐতিহাসিক স্মৃতির প্রতীক। এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে কোনোভাবেই অবমাননা করতে দেওয়া হবে না। স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সবাইকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।

সমাবেশে আহ্বায়ক প্রফেসর হারুনর রশীদ গাজী বলেন, “জুলাইয়ের আন্দোলন ছিল এ দেশের ছাত্র-জনতার অধিকার ও আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের স্মৃতি বিজড়িত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি।”

বিষয় : জুলাই স্মৃতি ফাউন্ডেশ জুলাই চাঁদপুর জুলাইযোদ্ধা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


চাঁদপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ এর প্রতিবাদে ,হাইমচরে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের জুলাই-২৪ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে “আমরা জুলাই যোদ্ধা ” হাইমচর ও চাঁদপুর জেলা শাখা শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাইমচরের আলগী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে থানা-উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।সমাবেশে বক্তারা বলেন, জুলাই-২৪-এর স্মৃতি স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগ, গণআন্দোলন ও ঐতিহাসিক স্মৃতির প্রতীক। এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে কোনোভাবেই অবমাননা করতে দেওয়া হবে না। স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সবাইকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।সমাবেশে আহ্বায়ক প্রফেসর হারুনর রশীদ গাজী বলেন, “জুলাইয়ের আন্দোলন ছিল এ দেশের ছাত্র-জনতার অধিকার ও আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের স্মৃতি বিজড়িত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি।”

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত