মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

চাঁদপুরে সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
চাঁদপুর সদর মডেল থানা। ফাইল ফটো

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শাহ আলম ও তার স্ত্রী প্রায়ই দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তারা দুজন মিলে শাহজাহানকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : নিহত

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


চাঁদপুরে সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শাহ আলম ও তার স্ত্রী প্রায়ই দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তারা দুজন মিলে শাহজাহানকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত