মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুর পৌর বিএনপি নেতা আব্দুর রহমান মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুর পৌর বিএনপি নেতা আব্দুর রহমান মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন
পৌর বিএনপি নেতা আব্দুর রহমান মিয়াজির জানাজা।

চাঁদপুর পৌর বিএনপির নেতা ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহমান মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজে ইমামতি করেন তাঁর মেজ ভাইয়ের ছেলে ভাতিজা হাফেজ আব্দুল্লাহ আহাদ।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আখতার হোসেন মাঝি, আব্দুল গফুর মিয়াজী বাড়ি মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান মিয়াজী, চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আব্দুর রহমান মিয়াজী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, ভালো ও সজ্জন মানুষ ছিলেন। দীর্ঘ এক যুগ তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানাজায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) আব্দুর রহমান মিয়াজী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০-এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় ও কমিউনিটি পুলিশিং সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুর রহমান মিয়াজী এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর বড় মেয়ে ও একমাত্র ছেলে সৌদি আরবে প্রবাসী। জানাজায় অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও যথাসময়ে বিমানের টিকিট না পাওয়ায় তাঁরা উপস্থিত হতে পারেননি।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।

বিষয় : মৃত্যু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


চাঁদপুর পৌর বিএনপি নেতা আব্দুর রহমান মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর পৌর বিএনপির নেতা ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহমান মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজে ইমামতি করেন তাঁর মেজ ভাইয়ের ছেলে ভাতিজা হাফেজ আব্দুল্লাহ আহাদ।জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আখতার হোসেন মাঝি, আব্দুল গফুর মিয়াজী বাড়ি মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান মিয়াজী, চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, আব্দুর রহমান মিয়াজী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, ভালো ও সজ্জন মানুষ ছিলেন। দীর্ঘ এক যুগ তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।জানাজায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এর আগে শনিবার (৩১ অক্টোবর) আব্দুর রহমান মিয়াজী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০-এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় ও কমিউনিটি পুলিশিং সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুর রহমান মিয়াজী এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর বড় মেয়ে ও একমাত্র ছেলে সৌদি আরবে প্রবাসী। জানাজায় অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও যথাসময়ে বিমানের টিকিট না পাওয়ায় তাঁরা উপস্থিত হতে পারেননি।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত