মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার এডহক কমিটি অনুমোদন

চাঁদপুরে লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার এডহক কমিটি অনুমোদন
সভাপতি শরীফ মোঃ আশরাফুল হক।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা। 

গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে বোর্ডের এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মাদরাসার পরিচালনার জন্য মনোনীত সদস্যদের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ হবে পরবর্তী ছয় মাস।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শরীফ মোঃ আ আশরাফুল হক। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ছাইদ হোসেন বেপারী। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আবুল বাশার। এ ছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদরাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মাদরাসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রবিধানমালা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির মেয়াদকালের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া আগামী পরীক্ষার ফলাফল ও সামগ্রিক দিক বিবেচনায় সন্তোষজনক অগ্রগতি অর্জন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক এস এম তোহিদুজ্জামান। এতে স্বাক্ষর করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো. আব্দুর রশিদ।

কমিটির সদস্যদের সমন্বিত উদ্যোগে মাদরাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয় : মাদ্রাসা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


চাঁদপুরে লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার এডহক কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে বোর্ডের এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মাদরাসার পরিচালনার জন্য মনোনীত সদস্যদের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ হবে পরবর্তী ছয় মাস।অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শরীফ মোঃ আ আশরাফুল হক। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ছাইদ হোসেন বেপারী। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আবুল বাশার। এ ছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদরাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মাদরাসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রবিধানমালা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির মেয়াদকালের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।এ ছাড়া আগামী পরীক্ষার ফলাফল ও সামগ্রিক দিক বিবেচনায় সন্তোষজনক অগ্রগতি অর্জন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক এস এম তোহিদুজ্জামান। এতে স্বাক্ষর করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো. আব্দুর রশিদ।কমিটির সদস্যদের সমন্বিত উদ্যোগে মাদরাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত