মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

কারাগারে বন্দী, তবুও কমিটিতে পদায়ন: ক্ষুব্ধ হয়ে জাতীয় যুবশক্তি থেকে বাপ্পির পদত্যাগ

কারাগারে বন্দী, তবুও কমিটিতে পদায়ন: ক্ষুব্ধ হয়ে জাতীয় যুবশক্তি থেকে বাপ্পির পদত্যাগ
কারাগারে বন্দী, তবুও কমিটিতে পদায়ন: ক্ষুব্ধ হয়ে জাতীয় যুবশক্তি থেকে বাপ্পির পদত্যাগ

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় যুবশক্তির উপজেলা কমিটিতে নিজের সম্মতি ছাড়াই যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পদত্যাগপত্র দিয়েছেন ফাহাদ হোসেন বাপ্পি। পদায়নের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা সম্মতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে আইনি জটিলতায় কারাগারে বন্দী থাকায় সাংগঠনিক দায়িত্ব পালনও তাঁর পক্ষে সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

সম্প্রতি জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে তাঁকে মনোনীত করার বিষয়টি জানতে পারেন ফাহাদ হোসেন বাপ্পি। এরপর বিষয়টি নিয়ে বিস্ময়, বিব্রতবোধ ও অসন্তোষ প্রকাশ করে সংগঠনের আহ্বায়ক বা সভাপতির কাছে পদত্যাগপত্র দেন তিনি।

পদত্যাগপত্রে বাপ্পি উল্লেখ করেন, তাঁকে যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করার আগে কোনো ধরনের আলোচনা, যোগাযোগ কিংবা সম্মতি নেওয়া হয়নি। এমনকি পদায়নের বিষয়টি তাঁকে অবহিত করারও প্রয়োজন মনে করা হয়নি। তাঁর সম্পূর্ণ অগোচরে এবং ব্যক্তিগত ইচ্ছার বাইরে তাঁকে সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো ব্যক্তির মতামত ও সম্মতি ছাড়া এভাবে সাংগঠনিক দায়িত্বে অন্তর্ভুক্ত করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিষয়টি জানার পর তিনি বিস্মিত, বিব্রত ও বিরক্ত হয়েছেন।

পদত্যাগপত্রে বাপ্পি জানান, পদায়নের আগে থেকেই আইনি জটিলতার কারণে তিনি কারাগারে বন্দী রয়েছেন। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গে যোগাযোগ কিংবা সম্মতি গ্রহণ না করে সাংগঠনিক দায়িত্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি তাঁকে আরও বিব্রত করেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাঁকে অব্যাহতি দিয়ে পদত্যাগপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ফাহাদ হোসেন বাপ্পি।

তবে তাঁর এই পদত্যাগের বিষয়ে জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক বা সভাপতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : পদত্যাগ এনসিপি হাতিয়া জাতীয় নাগরিক পার্টি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


কারাগারে বন্দী, তবুও কমিটিতে পদায়ন: ক্ষুব্ধ হয়ে জাতীয় যুবশক্তি থেকে বাপ্পির পদত্যাগ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় যুবশক্তির উপজেলা কমিটিতে নিজের সম্মতি ছাড়াই যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পদত্যাগপত্র দিয়েছেন ফাহাদ হোসেন বাপ্পি। পদায়নের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা সম্মতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে আইনি জটিলতায় কারাগারে বন্দী থাকায় সাংগঠনিক দায়িত্ব পালনও তাঁর পক্ষে সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।সম্প্রতি জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে তাঁকে মনোনীত করার বিষয়টি জানতে পারেন ফাহাদ হোসেন বাপ্পি। এরপর বিষয়টি নিয়ে বিস্ময়, বিব্রতবোধ ও অসন্তোষ প্রকাশ করে সংগঠনের আহ্বায়ক বা সভাপতির কাছে পদত্যাগপত্র দেন তিনি।পদত্যাগপত্রে বাপ্পি উল্লেখ করেন, তাঁকে যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করার আগে কোনো ধরনের আলোচনা, যোগাযোগ কিংবা সম্মতি নেওয়া হয়নি। এমনকি পদায়নের বিষয়টি তাঁকে অবহিত করারও প্রয়োজন মনে করা হয়নি। তাঁর সম্পূর্ণ অগোচরে এবং ব্যক্তিগত ইচ্ছার বাইরে তাঁকে সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, কোনো ব্যক্তির মতামত ও সম্মতি ছাড়া এভাবে সাংগঠনিক দায়িত্বে অন্তর্ভুক্ত করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিষয়টি জানার পর তিনি বিস্মিত, বিব্রত ও বিরক্ত হয়েছেন।পদত্যাগপত্রে বাপ্পি জানান, পদায়নের আগে থেকেই আইনি জটিলতার কারণে তিনি কারাগারে বন্দী রয়েছেন। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গে যোগাযোগ কিংবা সম্মতি গ্রহণ না করে সাংগঠনিক দায়িত্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি তাঁকে আরও বিব্রত করেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।এ অবস্থায় জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাঁকে অব্যাহতি দিয়ে পদত্যাগপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ফাহাদ হোসেন বাপ্পি।তবে তাঁর এই পদত্যাগের বিষয়ে জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক বা সভাপতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত