মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা
ছবি: সংগ্রহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। নির্ধারিত নতুন দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।

তবে বিইআরসির নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া নিয়ে ভোক্তাদের অসন্তোষ রয়েছে। গত অক্টোবরেও ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপরও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। কোথাও কোথাও প্রতি ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিষয় : এলপিজি গ্যাস

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। নির্ধারিত নতুন দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।তবে বিইআরসির নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া নিয়ে ভোক্তাদের অসন্তোষ রয়েছে। গত অক্টোবরেও ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপরও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। কোথাও কোথাও প্রতি ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত