বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান।

ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ব্যবহার এবং অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির দায়ে চাঁদপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে অভিযান চালিয়ে তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

জরিমানার অর্থ প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ব্যবহার এবং অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির দায়ে চাঁদপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে অভিযান চালিয়ে তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।জরিমানার অর্থ প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত