সোমবার, ০২ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে মালামালের ভিতর মাদক পাচার; আটক ২

চাঁদপুরে মালামালের ভিতর মাদক পাচার; আটক ২
চাঁদপুরে মাদক পাচারকালে আটক ২ ।

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি পাঁচ টনি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌর এলাকার ওয়ারলেস বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাঁদের দুজনেরই স্থায়ী বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। বর্তমানে তাঁরা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, হলুদ রঙের একটি পাঁচ টনি ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন রড উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ট্রাকের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং রডের মূল্য ১৩ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ট্রাক ও রডের মূল্য ৪৮ লাখ টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : শিক্ষক পৌর প্রশাসক মাদক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


চাঁদপুরে মালামালের ভিতর মাদক পাচার; আটক ২

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি পাঁচ টনি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।রোববার (১ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌর এলাকার ওয়ারলেস বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাঁদের দুজনেরই স্থায়ী বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। বর্তমানে তাঁরা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করেন।পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, হলুদ রঙের একটি পাঁচ টনি ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন রড উদ্ধার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ট্রাকের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং রডের মূল্য ১৩ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ট্রাক ও রডের মূল্য ৪৮ লাখ টাকা।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত