বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আলোচনা সভা শেষে সম্মিলিত ছবিতে অতিথি ও শিক্ষার্থীরা

দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘ডেঙ্গু’ প্রতিরোধে সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও ঝুমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তারা ডেঙ্গুর বর্তমান ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তা মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত, সম্মিলিত উদ্যোগ ও সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান, সাবেক প্রক্টর এস এম ইউসুফ আলী, সাবেক বিভাগীয় চেয়ারম্যান ড. আল মামুন সরকার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবির, বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইয়াসির আরাফাত ও ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল।

বক্তারা বলেন, ডেঙ্গু আজ কেবল একটি মৌসুমি সমস্যা নয়, এটি জাতীয় স্বাস্থ্যঝুঁকিতে রূপ নিয়েছে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাস, হল ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কেবল নিজে সচেতন হলে চলবে না, বরং এই সচেতনতার বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

সভায় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ পরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘ডেঙ্গু’ প্রতিরোধে সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।বসুন্ধরা শুভসংঘের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও ঝুমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তারা ডেঙ্গুর বর্তমান ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তা মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত, সম্মিলিত উদ্যোগ ও সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান, সাবেক প্রক্টর এস এম ইউসুফ আলী, সাবেক বিভাগীয় চেয়ারম্যান ড. আল মামুন সরকার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবির, বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইয়াসির আরাফাত ও ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল।বক্তারা বলেন, ডেঙ্গু আজ কেবল একটি মৌসুমি সমস্যা নয়, এটি জাতীয় স্বাস্থ্যঝুঁকিতে রূপ নিয়েছে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাস, হল ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কেবল নিজে সচেতন হলে চলবে না, বরং এই সচেতনতার বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।সভায় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ পরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত