শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

১৮শ বিজেএসে ডি জুরি একাডেমির সাফল্য: প্রথম হওয়া সিয়ামসহ সুপারিশপ্রাপ্ত ৩৫

১৮শ বিজেএসে ডি জুরি একাডেমির সাফল্য: প্রথম হওয়া সিয়ামসহ সুপারিশপ্রাপ্ত ৩৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় এবারও সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে ‘ডি জুরি একাডেমি’। সদ্য প্রকাশিত ১৮শ বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় ১ম ও ৩য় স্থান অধিকারীসহ এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী সিভিল জজ (সহকারী জজ) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এবারের পরীক্ষায় দেশসেরা হওয়া আরিফুল ইসলাম সিয়াম ছিলেন এই একাডেমির ‘Run for 18th BJS Preli’ এবং ‘18th BJS Written Exam batch’-এর নিয়মিত ছাত্র। নিজের সাফল্যে একাডেমির অবদান নিয়ে সিয়াম বলেন, “পরীক্ষা দেওয়ার সময় রিটেন বা এমসিকিউ প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন তৈরি হলে মেন্টরদের জানাতাম, আর তারা সবসময়ই আমাকে সাহায্য করতেন।”

প্রতিষ্ঠানটির জন্য এই সাফল্য নতুন নয়। বিগত ৪ বছরে ডি জুরি একাডেমি থেকে মোট ৭৯ জন বিচারক হয়েছেন। এর মধ্যে ১৫শ বিজেএসে ১ম স্থানসহ ৭ জন, ১৬শ-তে ২য় স্থানসহ ১১ জন এবং ১৭শ-তে ৩য় স্থানসহ ২৬ জন সুপারিশ পান। এছাড়া বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখান থেকে ৯৪৯ জন শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন আদালতে অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছেন।

শিক্ষার্থীদের প্রস্তুতি সহজ করতে একাডেমিটি নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন-অফলাইন লাইভ ক্লাস ও পরীক্ষার সুবিধা দিচ্ছে। নারী শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস হিসেবেও এর সুনাম রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জীবিত করতে বিচার বিভাগের কিংবদন্তি মাজদার হোসেন এবং ১৮তম অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতো ব্যক্তিত্বদের নিয়ে ক্যারিয়ার সেশনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে ডি জুরি একাডেমির পরিচালক রফিকুল ইসলাম শিমুল বলেন, “আমাদের অর্জনের মূল চাবিকাঠি হলো মানসম্মত প্রশ্নপত্রে সাবজেক্টিভ ও মডেল টেস্ট গ্রহণ এবং নিবিড়ভাবে খাতা মূল্যায়ন। আমাদের মেন্টররা চূড়ান্ত পরীক্ষার স্ট্যান্ডার্ড মাথায় রেখে ক্লাস নেন এবং খাতা যাচাই করে ভুলগুলো শুধরে দেন। এই নিখুঁত প্রস্তুতির কারণেই মূল পরীক্ষার হলে শিক্ষার্থীরা সহজেই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে।”

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


১৮শ বিজেএসে ডি জুরি একাডেমির সাফল্য: প্রথম হওয়া সিয়ামসহ সুপারিশপ্রাপ্ত ৩৫

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় এবারও সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে ‘ডি জুরি একাডেমি’। সদ্য প্রকাশিত ১৮শ বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় ১ম ও ৩য় স্থান অধিকারীসহ এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী সিভিল জজ (সহকারী জজ) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।এবারের পরীক্ষায় দেশসেরা হওয়া আরিফুল ইসলাম সিয়াম ছিলেন এই একাডেমির ‘Run for 18th BJS Preli’ এবং ‘18th BJS Written Exam batch’-এর নিয়মিত ছাত্র। নিজের সাফল্যে একাডেমির অবদান নিয়ে সিয়াম বলেন, “পরীক্ষা দেওয়ার সময় রিটেন বা এমসিকিউ প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন তৈরি হলে মেন্টরদের জানাতাম, আর তারা সবসময়ই আমাকে সাহায্য করতেন।”প্রতিষ্ঠানটির জন্য এই সাফল্য নতুন নয়। বিগত ৪ বছরে ডি জুরি একাডেমি থেকে মোট ৭৯ জন বিচারক হয়েছেন। এর মধ্যে ১৫শ বিজেএসে ১ম স্থানসহ ৭ জন, ১৬শ-তে ২য় স্থানসহ ১১ জন এবং ১৭শ-তে ৩য় স্থানসহ ২৬ জন সুপারিশ পান। এছাড়া বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখান থেকে ৯৪৯ জন শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন আদালতে অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছেন।শিক্ষার্থীদের প্রস্তুতি সহজ করতে একাডেমিটি নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন-অফলাইন লাইভ ক্লাস ও পরীক্ষার সুবিধা দিচ্ছে। নারী শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস হিসেবেও এর সুনাম রয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জীবিত করতে বিচার বিভাগের কিংবদন্তি মাজদার হোসেন এবং ১৮তম অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতো ব্যক্তিত্বদের নিয়ে ক্যারিয়ার সেশনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে ডি জুরি একাডেমির পরিচালক রফিকুল ইসলাম শিমুল বলেন, “আমাদের অর্জনের মূল চাবিকাঠি হলো মানসম্মত প্রশ্নপত্রে সাবজেক্টিভ ও মডেল টেস্ট গ্রহণ এবং নিবিড়ভাবে খাতা মূল্যায়ন। আমাদের মেন্টররা চূড়ান্ত পরীক্ষার স্ট্যান্ডার্ড মাথায় রেখে ক্লাস নেন এবং খাতা যাচাই করে ভুলগুলো শুধরে দেন। এই নিখুঁত প্রস্তুতির কারণেই মূল পরীক্ষার হলে শিক্ষার্থীরা সহজেই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে।”

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত