শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান; ভিসির নেতৃত্বে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান; ভিসির নেতৃত্বে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
উপাচার্যের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন৷  র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এটি রোধ করতে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। এডিস মশা সাধারণত বাসাবাড়ি বা ক্যাম্পাসের আশেপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে প্রজনন সম্পন্ন করে। তাই মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান ও কার্যকর উপায়।’

কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘র‍্যালিতে অংশ নিয়ে চলে গেলাম, তা যেন না হয়। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত ১০ মিনিট সময় বের করে নিজ নিজ কর্মক্ষেত্র ও আশেপাশের জমানো পানি ও ময়লা পরিষ্কার রাখতে হবে। আমাদের এই সচেতনতাই পারে দেশ থেকে ডেঙ্গু দূর করতে।’

কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ শীর্ষক লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়। এতে এডিস মশার প্রজনন রোধে করণীয়, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে জরুরি চিকিৎসা পরামর্শ তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মসূচিতে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্যাপ, মাস্ক ও গ্লাভস পরে ক্যাম্পাস প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন।

বিষয় : জাবিপ্রবি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান; ভিসির নেতৃত্বে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন৷  র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এটি রোধ করতে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। এডিস মশা সাধারণত বাসাবাড়ি বা ক্যাম্পাসের আশেপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে প্রজনন সম্পন্ন করে। তাই মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান ও কার্যকর উপায়।’কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘র‍্যালিতে অংশ নিয়ে চলে গেলাম, তা যেন না হয়। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত ১০ মিনিট সময় বের করে নিজ নিজ কর্মক্ষেত্র ও আশেপাশের জমানো পানি ও ময়লা পরিষ্কার রাখতে হবে। আমাদের এই সচেতনতাই পারে দেশ থেকে ডেঙ্গু দূর করতে।’কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ শীর্ষক লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়। এতে এডিস মশার প্রজনন রোধে করণীয়, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে জরুরি চিকিৎসা পরামর্শ তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মসূচিতে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্যাপ, মাস্ক ও গ্লাভস পরে ক্যাম্পাস প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত