বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেনের যোগদান

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেনের যোগদান
নবনিযুক্ত কোষাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পূর্বাহ্নে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এ উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. জি এম মুজিবুর রহমানসহ বাকৃবির কয়েকজন অধ্যাপক এবং জাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনকে জাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় কোষাধ্যক্ষ।

যোগদানের পর অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। এ দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।’

নবনিযুক্ত কোষাধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।’

অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনের একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর জন্ম মাদারীপুরের ডাসারে। জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে DAAD PhD Fellowship-এর আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তাঁর ৪৩টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক জার্নালে ৩০টি এবং জাতীয় জার্নালে ১৩টি প্রবন্ধ রয়েছে। এ ছাড়া তাঁর ২১টি কনফারেন্স প্রসিডিংস রয়েছে। দেশি-বিদেশি অর্থায়নে বিভিন্ন গবেষণা প্রকল্পও পরিচালনা করেছেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন পিএইচডি পর্যায়ে দুজন এবং এমএস পর্যায়ে ৪০ জন শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে আটজন এমএস ও চারজন পিএইচডি শিক্ষার্থী তাঁর তত্ত্বাবধানে গবেষণা করছেন। গবেষণা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রমে তিনি জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ফ্রান্স সফর করেছেন।

জাবিপ্রবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান Bangladesh Agricultural University Research System (BAURES)-এর সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানটির Research Advisory Committee-এর সদস্য ছিলেন। বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান এবং মাওলানা ভাসানী হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। এ ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি German Plant Breeding Society-এর সদস্য, Phytopathological Society of Bangladesh-এর আজীবন সদস্য, Entomological Society of Bangladesh-এর সদস্য এবং Bangladesh Association for Biotechnology-এর সদস্য। বর্তমানে German University Alumni Association of Bangladesh-এর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেনের যোগদান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পূর্বাহ্নে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।এ উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. জি এম মুজিবুর রহমানসহ বাকৃবির কয়েকজন অধ্যাপক এবং জাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনকে জাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় কোষাধ্যক্ষ।যোগদানের পর অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। এ দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।’নবনিযুক্ত কোষাধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।’অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনের একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর জন্ম মাদারীপুরের ডাসারে। জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে DAAD PhD Fellowship-এর আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তাঁর ৪৩টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক জার্নালে ৩০টি এবং জাতীয় জার্নালে ১৩টি প্রবন্ধ রয়েছে। এ ছাড়া তাঁর ২১টি কনফারেন্স প্রসিডিংস রয়েছে। দেশি-বিদেশি অর্থায়নে বিভিন্ন গবেষণা প্রকল্পও পরিচালনা করেছেন তিনি।অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন পিএইচডি পর্যায়ে দুজন এবং এমএস পর্যায়ে ৪০ জন শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে আটজন এমএস ও চারজন পিএইচডি শিক্ষার্থী তাঁর তত্ত্বাবধানে গবেষণা করছেন। গবেষণা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রমে তিনি জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ফ্রান্স সফর করেছেন।জাবিপ্রবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান Bangladesh Agricultural University Research System (BAURES)-এর সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানটির Research Advisory Committee-এর সদস্য ছিলেন। বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান এবং মাওলানা ভাসানী হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। এ ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।তিনি German Plant Breeding Society-এর সদস্য, Phytopathological Society of Bangladesh-এর আজীবন সদস্য, Entomological Society of Bangladesh-এর সদস্য এবং Bangladesh Association for Biotechnology-এর সদস্য। বর্তমানে German University Alumni Association of Bangladesh-এর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত