বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক | ছবি: টিডিএন

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব নিয়েছেন একরামুল ছিদ্দিক। ৩৩তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে তিনি ইতোমধ্যে জেলার একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

সম্প্রতি তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে জেলা প্রশাসনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সমন্বয়, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে যুক্ত হলেন তিনি।

একরামুল ছিদ্দিক ৩৩তম বিসিএসের কর্মকর্তা। তাঁর জন্ম ১৯৮২ সালের ২৮ অক্টোবর। কর্মজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

চাঁদপুর জেলা প্রশাসনে যোগদানের পর প্রথমে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব নিয়ে জেলার রাজস্ব ও ভূমি-সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি চাঁদপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রায় ১ মাস ১৫ দিন দায়িত্ব পালনকালে পৌরসভার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। ওই সময়ে দীর্ঘদিনের নানা সংকট ও জটিলতার মধ্যেও পৌরসভার কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেন তিনি।

জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা গত ২৭ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

নতুন দায়িত্বে যোগ দিয়ে জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশাসনিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি চাঁদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের কারণে একরামুল ছিদ্দিক জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত মুখ। নতুন দায়িত্বে তাঁর পূর্বের অভিজ্ঞতা জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে কাজে আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিষয় : চাঁদপুর জেলা প্রশাসক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব নিয়েছেন একরামুল ছিদ্দিক। ৩৩তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে তিনি ইতোমধ্যে জেলার একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।সম্প্রতি তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে জেলা প্রশাসনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সমন্বয়, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে যুক্ত হলেন তিনি।একরামুল ছিদ্দিক ৩৩তম বিসিএসের কর্মকর্তা। তাঁর জন্ম ১৯৮২ সালের ২৮ অক্টোবর। কর্মজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন।চাঁদপুর জেলা প্রশাসনে যোগদানের পর প্রথমে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব নিয়ে জেলার রাজস্ব ও ভূমি-সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি চাঁদপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রায় ১ মাস ১৫ দিন দায়িত্ব পালনকালে পৌরসভার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। ওই সময়ে দীর্ঘদিনের নানা সংকট ও জটিলতার মধ্যেও পৌরসভার কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেন তিনি।জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা গত ২৭ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।নতুন দায়িত্বে যোগ দিয়ে জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।প্রশাসনিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি চাঁদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের কারণে একরামুল ছিদ্দিক জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত মুখ। নতুন দায়িত্বে তাঁর পূর্বের অভিজ্ঞতা জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে কাজে আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত