রোববার, ২৩ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন

চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুস সালাম।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি গোলাম ফারুক মো. ইয়াহ ইয়া।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাহী সদস্য মাওলানা আবু জাফর সিদ্দিকী। পবিত্র আল-কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা সোহাইল আহমাদ ছিশতি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঢাকা দক্ষিণের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর ও জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

এ ছাড়া বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক শাহআলম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, দাওয়াতি কাজকে নিজেদের মিশন হিসেবে গ্রহণ করে প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছাতে হবে। দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির লক্ষ্যে আগামী দাওয়াতি মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

পরে সম্মেলনের সভাপতি অধ্যাপক রুহুল আমিনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৩ আগস্ট ২০২৬


চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি গোলাম ফারুক মো. ইয়াহ ইয়া।সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাহী সদস্য মাওলানা আবু জাফর সিদ্দিকী। পবিত্র আল-কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা সোহাইল আহমাদ ছিশতি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঢাকা দক্ষিণের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর ও জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।এ ছাড়া বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক শাহআলম।প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, দাওয়াতি কাজকে নিজেদের মিশন হিসেবে গ্রহণ করে প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছাতে হবে। দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির লক্ষ্যে আগামী দাওয়াতি মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।সম্মেলনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।পরে সম্মেলনের সভাপতি অধ্যাপক রুহুল আমিনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত