রোববার, ২৩ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

কচুয়ায় রাস্তা থেকে বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের পর মৃত্যু

কচুয়ায় রাস্তা থেকে বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের পর মৃত্যু
নিহত ইমাম হোসেন (৭০) | ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামে ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের অভিযোগ। তবে এ ঘটনায় শনিবার পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মিয়ার বাজার থেকে নিজ বাড়ি হারিচাইল যাওয়ার পথে ইমাম হোসেনকে ৫-৬ জন যুবক জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেন। পরে তাকে পাশের বরুড়া উপজেলার বটতলী এলাকায় নিয়ে যাওয়ার পথে মারধর করা হয়। সেখানে নিয়ে আটকে রেখে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমাম হোসেনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলী এলাকার দুলাল পাটোয়ারির ছেলে মহিন উদ্দিন, আব্দুল হাকিমের ছেলে আবুল হোসেন রবি, রুস্তম আলী পাটোয়ারির ছেলে দুলাল পাটোয়ারী ও আলী হোসেনের ছেলে মাসুদসহ কয়েকজন ইমাম হোসেনকে তুলে নিয়ে মারধর করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ইমাম হোসেনের সঙ্গে অভিযুক্তদের বিদেশে পাঠানো সংক্রান্ত বিরোধ ছিল। তাদের একজনকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু কোনো ত্রুটির কারণে ওই ব্যক্তি বিদেশে যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরে আসেন। বিষয়টি নিয়ে বিরোধের জেরেই সর্বশেষ মারধরের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয় : হত্যা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৩ আগস্ট ২০২৬


কচুয়ায় রাস্তা থেকে বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের পর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামে ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের অভিযোগ। তবে এ ঘটনায় শনিবার পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মিয়ার বাজার থেকে নিজ বাড়ি হারিচাইল যাওয়ার পথে ইমাম হোসেনকে ৫-৬ জন যুবক জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেন। পরে তাকে পাশের বরুড়া উপজেলার বটতলী এলাকায় নিয়ে যাওয়ার পথে মারধর করা হয়। সেখানে নিয়ে আটকে রেখে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমাম হোসেনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের পরিবারের অভিযোগ, বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলী এলাকার দুলাল পাটোয়ারির ছেলে মহিন উদ্দিন, আব্দুল হাকিমের ছেলে আবুল হোসেন রবি, রুস্তম আলী পাটোয়ারির ছেলে দুলাল পাটোয়ারী ও আলী হোসেনের ছেলে মাসুদসহ কয়েকজন ইমাম হোসেনকে তুলে নিয়ে মারধর করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওসি আরও জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ইমাম হোসেনের সঙ্গে অভিযুক্তদের বিদেশে পাঠানো সংক্রান্ত বিরোধ ছিল। তাদের একজনকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু কোনো ত্রুটির কারণে ওই ব্যক্তি বিদেশে যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরে আসেন। বিষয়টি নিয়ে বিরোধের জেরেই সর্বশেষ মারধরের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত