চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা আলহাজ্ব হুমায়ুন কবির প্রধানীয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুকালে চার ছেলে এক মেয়ে ও সহধর্মিণী সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর এলাকার প্রধানীয়া বাড়ি। ২২/০৮/২০২৬ ইং রোজ শনিবার বাদ আসর চরভৈরবী খোরশেদ এর মোড় মসজিদ সংলগ্ন বালির মাঠে অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক অঙ্গনে হুমায়ুন কবির প্রধানীয়া দীর্ঘকাল ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি এর আগে হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ সভাপতি পদে নির্বাচিত হন।
বিষয় : মৃত্যু আওয়ামী লীগ

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে