মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

সাংবাদিকদের মধ্যে হতাশা ও অন্যায় প্রবণতা বেড়েছে, রুহুল আমিন গাজী বেঁচে থাকলে এ পরিস্থিতি দেখতে হতো না: ওবায়দুর রহমান শাহীন

সাংবাদিকদের মধ্যে হতাশা ও অন্যায় প্রবণতা বেড়েছে, রুহুল আমিন গাজী বেঁচে থাকলে এ পরিস্থিতি দেখতে হতো না: ওবায়দুর রহমান শাহীন
চাঁদপুরে সাংবাদিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে হতাশা, দুর্দশা ও অন্যায় প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা মরহুম রুহুল আমিন গাজী আজ আমাদের মাঝে থাকলে এ ধরনের পরিস্থিতি দেখতে হতো না।’

রোববার (২ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দিগন্ত–এর দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মরহুম রুহুল আমিন গাজীকে সাড়ে ১৮ মাস কারাগারে রাখা হয়েছিল। তিনি ছিলেন একজন সংগ্রামী সিপাহসালার। কিডনির অস্ত্রোপচারের পরও কাশিমপুর কারাগারে বারবার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। আদালত থেকেও তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। অনেক চেষ্টা-তদবির করা হলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি।’

কর্মশালার সভাপতিত্ব করেন চাঁদপুর দিগন্ত–এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার যুগ্ম সম্পাদক কে এম সালাউদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকা ও বাংলা নিউজ–এর চাঁদপুর জেলা প্রতিনিধি মাসুদ আলম, চাঁদপুর দিগন্ত–এর যুগ্ম সম্পাদক শিহাবুদ্দিন সেলিম এবং নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী।

বিষয় : প্রশিক্ষণ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


সাংবাদিকদের মধ্যে হতাশা ও অন্যায় প্রবণতা বেড়েছে, রুহুল আমিন গাজী বেঁচে থাকলে এ পরিস্থিতি দেখতে হতো না: ওবায়দুর রহমান শাহীন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে হতাশা, দুর্দশা ও অন্যায় প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা মরহুম রুহুল আমিন গাজী আজ আমাদের মাঝে থাকলে এ ধরনের পরিস্থিতি দেখতে হতো না।’রোববার (২ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দিগন্ত–এর দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘মরহুম রুহুল আমিন গাজীকে সাড়ে ১৮ মাস কারাগারে রাখা হয়েছিল। তিনি ছিলেন একজন সংগ্রামী সিপাহসালার। কিডনির অস্ত্রোপচারের পরও কাশিমপুর কারাগারে বারবার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। আদালত থেকেও তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। অনেক চেষ্টা-তদবির করা হলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি।’কর্মশালার সভাপতিত্ব করেন চাঁদপুর দিগন্ত–এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার যুগ্ম সম্পাদক কে এম সালাউদ্দিন।প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকা ও বাংলা নিউজ–এর চাঁদপুর জেলা প্রতিনিধি মাসুদ আলম, চাঁদপুর দিগন্ত–এর যুগ্ম সম্পাদক শিহাবুদ্দিন সেলিম এবং নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত