শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

ফেসবুকে আওয়ামী-লীগ নেতাদের গুণগান করায় বিএনপি নেতাকে অব্যাহতি

ফেসবুকে আওয়ামী-লীগ নেতাদের গুণগান করায় বিএনপি নেতাকে অব্যাহতি
ছবিতে হাফিজ মাতব্বর ও অব্যাহতি পত্র

ফেসবুক পেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাতাব্বরকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির নির্দেশ প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, হাফিজ মাতাব্বর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ 'হাফীজুর রহমান' থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করে আসছেন। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এলাকায় দলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণায় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমেও নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিলেন।

​তাঁর এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় নির্দেশক্রমে তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

​উক্ত অব্যাহতির অনুলিপি অবগতির জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম বরাবর প্রেরণ করা হয়েছে।

বিষয় : বিএনপি বহিষ্কার চাঁদপুর বিএনপি নেতা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


ফেসবুকে আওয়ামী-লীগ নেতাদের গুণগান করায় বিএনপি নেতাকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image
ফেসবুক পেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাতাব্বরকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।​বুধবার (২৯ জুলাই) চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির নির্দেশ প্রদান করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, হাফিজ মাতাব্বর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ 'হাফীজুর রহমান' থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করে আসছেন। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এলাকায় দলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণায় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমেও নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিলেন।​তাঁর এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় নির্দেশক্রমে তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।​উক্ত অব্যাহতির অনুলিপি অবগতির জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম বরাবর প্রেরণ করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত