বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

পুলিশের কাছে অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

পুলিশের কাছে অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে এনসিপি নেতারা | ছবি: এনসিপি মিডিয়া সেল

জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযোগটি দায়ের করা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, "এনসিপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ জমা দিয়ে এনসিপির নেতারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।"

পথে পথে এনসিপি নেতাদের বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, "পরিস্থিতিতে উত্তেজনা ছিল এবং ১৪৪ ধারা জারি ছিল। তাই তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ কয়েকটি স্থানে বাধা দিয়েছে।"

এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিনটি স্থানে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপি নেতারা। ওই বাধাগুলো অতিক্রম করে হবিগঞ্জের দিকে অগ্রসর হওয়ার পর আরও এক দফা বাধার সম্মুখীন হন তারা।

হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা সেখানেই অবস্থান নেন।

পরবর্তীতে রাতে পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ জমা দেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


পুলিশের কাছে অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযোগটি দায়ের করা হয়।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।তিনি জানান, এনসিপির পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।বিবিসি বাংলাকে তিনি বলেন, "এনসিপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ জমা দিয়ে এনসিপির নেতারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।"পথে পথে এনসিপি নেতাদের বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, "পরিস্থিতিতে উত্তেজনা ছিল এবং ১৪৪ ধারা জারি ছিল। তাই তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ কয়েকটি স্থানে বাধা দিয়েছে।"এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিনটি স্থানে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপি নেতারা। ওই বাধাগুলো অতিক্রম করে হবিগঞ্জের দিকে অগ্রসর হওয়ার পর আরও এক দফা বাধার সম্মুখীন হন তারা।হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা সেখানেই অবস্থান নেন।পরবর্তীতে রাতে পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ জমা দেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত