শনিবার, ১১ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু

চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু
চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হোসেন বাবলু।

বুধবার (৯ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি ইসরাত জাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল হোসেন বাবলু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ইসরাত জাহান বলেন, “লাকসাম ও মনোহরগঞ্জের সকল শিক্ষার্থীকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্মে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করব। নবীন থেকে প্রবীণ, সবার অংশগ্রহণে একটি প্রাণবন্ত, মানবিক ও আদর্শ সংগঠন গড়ে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু বলেন, “এই সংগঠন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি লাকসাম ও মনোহরগঞ্জের চবিয়ান শিক্ষার্থীদের একটি পরিবার। শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দলগত চেতনার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করে আসছে। সংগঠনটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সহায়তা, বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ও আবাসনের ব্যবস্থা, নবীনবরণ, প্রবীণ বিদায়, ফল উৎসব, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১১ জুলাই ২০২৬


চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হোসেন বাবলু।বুধবার (৯ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।নবনির্বাচিত সভাপতি ইসরাত জাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল হোসেন বাবলু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।নবনির্বাচিত সভাপতি ইসরাত জাহান বলেন, “লাকসাম ও মনোহরগঞ্জের সকল শিক্ষার্থীকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্মে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করব। নবীন থেকে প্রবীণ, সবার অংশগ্রহণে একটি প্রাণবন্ত, মানবিক ও আদর্শ সংগঠন গড়ে তুলতে চাই।”সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু বলেন, “এই সংগঠন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি লাকসাম ও মনোহরগঞ্জের চবিয়ান শিক্ষার্থীদের একটি পরিবার। শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দলগত চেতনার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করে আসছে। সংগঠনটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সহায়তা, বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ও আবাসনের ব্যবস্থা, নবীনবরণ, প্রবীণ বিদায়, ফল উৎসব, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত