সোমবার, ০৬ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে সামান্তা ও পুলক

চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে সামান্তা ও পুলক
চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে সামান্তা ও পুলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠন, চবি-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিরুল ইসলাম পুলক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া বাসার সামান্তা।

শুক্রবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি শাহিরুল ইসলাম পুলক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সুমাইয়া বাসার সামান্তা ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি শাহিরুল ইসলাম পুলক বলেন, “কুষ্টিয়া জেলার সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমাইয়া বাসার সামান্তা বলেন, “সবার মতামতকে মূল্যায়ন করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে কাজ করব। কুষ্টিয়ার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠন, চবি। নবগঠিত কমিটিও এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৬ জুলাই ২০২৬


চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে সামান্তা ও পুলক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠন, চবি-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিরুল ইসলাম পুলক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া বাসার সামান্তা।শুক্রবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।নবনির্বাচিত সভাপতি শাহিরুল ইসলাম পুলক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সুমাইয়া বাসার সামান্তা ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।নবনির্বাচিত সভাপতি শাহিরুল ইসলাম পুলক বলেন, “কুষ্টিয়া জেলার সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমাইয়া বাসার সামান্তা বলেন, “সবার মতামতকে মূল্যায়ন করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে কাজ করব। কুষ্টিয়ার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যেতে চাই।”উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠন, চবি। নবগঠিত কমিটিও এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত