লক্ষ্মীপুর-৪ আসন রামগতি-কমলনগরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন বাছাই কমিটির সম্মানিত সভাপতি এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান সাহেব আরেকবার প্রমাণ করলেন কেন তিনি এ অঞ্চলের গণমানুষের রাজনৈতিক অভিভাবক।
২০২৬ নির্বাচনে রেকর্ড জয়-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বিএনপির প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে ১,১৫,১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রামগতি-কমলনগরের ভোটাররা তাকে বিপুল ব্যবধানে বিজয়ী করে তাদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন ঘটিয়েছেন।
উন্নয়নই তার মূলমন্ত্র-
নিজান সাহেবের রাজনীতির শুরু তৃণমূল থেকে। তাই সাধারণ মানুষের কষ্ট-সুখ তিনি খুব কাছ থেকে বোঝেন। তার প্রধান লক্ষ্য "মানুষের জীবনমান উন্নয়ন"।
সংসদ সদস্য হিসেবে তার মূল কাজের ক্ষেত্রগুলো:
শিক্ষা ও স্বাস্থ্য: আধুনিক শিক্ষা ও চিকিৎসা সুবিধার সম্প্রসারণ
অবকাঠামো: রামগতি-কমলনগরের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
অর্থনৈতিক ক্ষমতায়ন: এসএমই সহায়তা, শিল্প আধুনিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টি
দুর্যোগে পাশে: বন্যা-জলোচ্ছ্বাসে ত্রাণ ও পুনর্বাসনে অগ্রণী ভূমিকা
সংসদে দায়িত্বশীল নেতৃত্ব-
২০০১ ও ২০০৮ সালেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।
রামগতি-কমলনগরের মানুষের মুখে একটাই কথা: নিজান মানে উন্নয়ন, নিজান মানে ভরসা। স্বচ্ছতা, গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। রামগতি-কমলনগরবাসী সত্যিই গর্বিত এমন একজন অভিভাবক পেয়ে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে