সোমবার, ২৯ জুন ২০২৬
The Dhaka News Bangla

শিক্ষার্থীদের সঙ্গে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ

শিক্ষার্থীদের সঙ্গে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রোববার (২৮ জুন,২০২৬) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই প্রীতিভোজ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এই মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।

ভোজ চলাকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং নানা বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সমানভাবে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন একান্ত পরিবেশে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা।

উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এসব শিক্ষার্থী সেখানে গিয়েছিলেন। এদিন তারা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। সবশেষে তারা অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

বিষয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৯ জুন ২০২৬


শিক্ষার্থীদের সঙ্গে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রোববার (২৮ জুন,২০২৬) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই প্রীতিভোজ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এই মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।ভোজ চলাকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং নানা বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সমানভাবে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন একান্ত পরিবেশে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা।উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এসব শিক্ষার্থী সেখানে গিয়েছিলেন। এদিন তারা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। সবশেষে তারা অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত