বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
ছবি: সংগ্রহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্ধারিত এদিন জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তালিকাটি ইসির কাছে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্ধারিত এদিন জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তালিকাটি ইসির কাছে পৌঁছায়।উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত