সোমবার, ১৭ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ছবি: সংগ্রহীত

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. নুরুল করিম নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। রোববার রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডিএজি ও এএজি পদে ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি–এএজি পদে এটিই ছিল প্রথম নিয়োগ।

এই নিয়োগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান নুরুল করিম। নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

এর আগে, নিয়োগের মাত্র চার দিনের মাথায় ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দেন। পরে তাঁর নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ ৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করে।

অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই ডিএজি ও এএজি পদে নতুন করে এসব নিয়োগ দেওয়া হয়।

বিষয় : অ্যাটর্নি জেনারেল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৭ আগস্ট ২০২৬


‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. নুরুল করিম নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। রোববার রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডিএজি ও এএজি পদে ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি–এএজি পদে এটিই ছিল প্রথম নিয়োগ।এই নিয়োগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান নুরুল করিম। নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।এর আগে, নিয়োগের মাত্র চার দিনের মাথায় ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দেন। পরে তাঁর নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ ৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করে।অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই ডিএজি ও এএজি পদে নতুন করে এসব নিয়োগ দেওয়া হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত