সোমবার, ২২ জুন ২০২৬
The Dhaka News Bangla

বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, প্রদান করা হলো ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬

বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, প্রদান করা হলো ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন (এমপি), মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. শাহজাহান (এমপি), সংসদ সদস্য, নোয়াখালী-৪ এবং আলহাজ্ব মো. ফখরুল ইসলাম (এমপি), সংসদ সদস্য, নোয়াখালী-৫।

‎‎এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), ঢাকা এবং অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, মাননীয় উপ-উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী, মাননীয় উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‎‎আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করার প্রত ব্যক্ত করা হয়।

‎‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), নোয়াখালী।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২২ জুন ২০২৬


বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, প্রদান করা হলো ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন (এমপি), মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. শাহজাহান (এমপি), সংসদ সদস্য, নোয়াখালী-৪ এবং আলহাজ্ব মো. ফখরুল ইসলাম (এমপি), সংসদ সদস্য, নোয়াখালী-৫। ‎‎এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), ঢাকা এবং অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, মাননীয় উপ-উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী, মাননীয় উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ‎‎আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করার প্রত ব্যক্ত করা হয়। ‎‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। ‎‎বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), নোয়াখালী। ‎

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত