সোমবার, ২২ জুন ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

চান্দিনায় বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
চান্দিনা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

কুমিল্লার চান্দিনায় পুলিশের এক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চান্দিনা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৩৮), চান্দিনা পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ (৩৮), দাউদকান্দি থানার মালিকিল এলাকার ছাত্রলীগ কর্মী মোঃ সুমন মিয়া (২১), চান্দিনা পৌরসভার মহারং এলাকার ছাত্রলীগ কর্মী মোঃ ইয়াসিন (২০) এবং চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২২ জুন ২০২৬


চান্দিনায় বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনায় পুলিশের এক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চান্দিনা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৩৮), চান্দিনা পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ (৩৮), দাউদকান্দি থানার মালিকিল এলাকার ছাত্রলীগ কর্মী মোঃ সুমন মিয়া (২১), চান্দিনা পৌরসভার মহারং এলাকার ছাত্রলীগ কর্মী মোঃ ইয়াসিন (২০) এবং চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত