নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গভর্নিং বডির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব বিষয়ে আলোচনা শেষে কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শনিবার (২০ জুন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপসচিব (মেডিকেল এডুকেশন) মিসেস রাহেলা রাহমাত উল্লাহ এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ডিন (মেডিসিন, সার্জারি, বেসিক ও প্যারা-ক্লিনিক্যাল বিভাগ) প্রফেসর ডা. মোস্তফা তৌফিক আহমেদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে প্রফেসর ডা. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান সভায় অংশ নেন।
অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আমিনুর রহমান লস্কর। গভর্নিং বডির সদস্যদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. হারুনুর রশিদ, ডা. ফয়েজ আহমেদ, ডা. মোস্তফা শাহজামান বাহার, অধ্যাপক ডা. কাজী আক্তার, অধ্যাপক ডা. শামীমুর রহমান, অধ্যাপক ডা. শামসুল আলম হেলালসহ অন্যান্য সদস্য।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে