রোববার, ১৪ জুন ২০২৬
The Dhaka News Bangla

ময়মনসিংহে আইএসইউ-এর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে আইএসইউ-এর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ময়মনসিংহে আইএসইউ-এর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | ছবি: দ্যা ঢাকা নিউজ

শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহে 'উচ্চশিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিং' বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শনিবার সকালে শহরের সি.কে. ঘোষ রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজনে প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক অংশগ্রহণ করেন। ময়মনসিংহের স্থানীয় বিভিন্ন কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা এবং কোচিং সেন্টারের শিক্ষকরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন।

সেমিনারে আইএসইউ-এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কৌশিক, অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের ডিরেক্টর মো. আবদুল গাফফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. তৌহিদুজ্জামান, আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রাশেদ আহমেদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাইয়ান খায়ের ফুয়াদ।

অনুষ্ঠানে আইএসইউ-এর শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুধুমাত্র নিজেদের বক্তব্য উপস্থাপনই নয়, বরং আয়োজনে উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মতামতও মনোযোগ সহকারে শোনেন প্রতিনিধি দল। একটি সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৪ জুন ২০২৬


ময়মনসিংহে আইএসইউ-এর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহে 'উচ্চশিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিং' বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শনিবার সকালে শহরের সি.কে. ঘোষ রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়।আয়োজনে প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক অংশগ্রহণ করেন। ময়মনসিংহের স্থানীয় বিভিন্ন কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা এবং কোচিং সেন্টারের শিক্ষকরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন।সেমিনারে আইএসইউ-এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কৌশিক, অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের ডিরেক্টর মো. আবদুল গাফফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. তৌহিদুজ্জামান, আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রাশেদ আহমেদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাইয়ান খায়ের ফুয়াদ।অনুষ্ঠানে আইএসইউ-এর শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুধুমাত্র নিজেদের বক্তব্য উপস্থাপনই নয়, বরং আয়োজনে উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মতামতও মনোযোগ সহকারে শোনেন প্রতিনিধি দল। একটি সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত