রোববার, ২১ জুন ২০২৬
The Dhaka News Bangla

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি পূর্বনির্ধারিত সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার অনুষ্ঠিত ওই ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ। সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই রেস্তোরাঁর সামনে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন।

বিক্ষোভ ও উত্তেজনার জেরে পুলিশ অন্তত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলম পার্কেও হাসনাত আবদুল্লাহকে ঘিরে পৃথক একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি হাসনাত ও তাঁর সহযোগীদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর এনসিপির এক সমর্থকের সঙ্গেও শাহ শামীমের আরেক দফা উত্তেজনার ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছে। সংগঠনটি ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে অভিযোগ করে, আওয়ামী লীগ এখনও ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তাঁর দাবি, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের কিছু ছাত্র ও যুবক স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন।

বিষয় : আওয়ামী লীগ হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কুমিল্লা-৪ লন্ডন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২১ জুন ২০২৬


লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি পূর্বনির্ধারিত সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার অনুষ্ঠিত ওই ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ। সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই রেস্তোরাঁর সামনে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন।বিক্ষোভ ও উত্তেজনার জেরে পুলিশ অন্তত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলম পার্কেও হাসনাত আবদুল্লাহকে ঘিরে পৃথক একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি হাসনাত ও তাঁর সহযোগীদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর এনসিপির এক সমর্থকের সঙ্গেও শাহ শামীমের আরেক দফা উত্তেজনার ঘটনা ঘটে।এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছে। সংগঠনটি ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে অভিযোগ করে, আওয়ামী লীগ এখনও ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।তবে অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তাঁর দাবি, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের কিছু ছাত্র ও যুবক স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত