সোমবার, ০১ জুন ২০২৬
The Dhaka News Bangla

হাতিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি

হাতিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি
হাতিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় দোয়া মাহফিল ও মেজবানির আয়োজন করেছেন (বহিস্কৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার সোয়ানাদিয়া ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘সংগঠনের দুর্দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি, যাতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে। আজ দেশের জনগণের আস্থা ও সমর্থনে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। দলের শীর্ষ নেতৃত্ব দেশের বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ভবিষ্যতে হাতিয়া বিএনপির দায়িত্ব পালনের সুযোগ পেতে পারি।

অনুষ্ঠানে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিষয় : বিএনপি নোয়াখালী হাতিয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ জুন ২০২৬


হাতিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় দোয়া মাহফিল ও মেজবানির আয়োজন করেছেন (বহিস্কৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার সোয়ানাদিয়া ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘সংগঠনের দুর্দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি, যাতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে। আজ দেশের জনগণের আস্থা ও সমর্থনে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। দলের শীর্ষ নেতৃত্ব দেশের বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ভবিষ্যতে হাতিয়া বিএনপির দায়িত্ব পালনের সুযোগ পেতে পারি।অনুষ্ঠানে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত