বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
The Dhaka News Bangla

ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য চবি প্রশাসনের বিশেষ ঈদ আয়োজন

ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য চবি প্রশাসনের বিশেষ ঈদ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ ঈদ আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদের দিন শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন আবাসিক হলে উন্নত ভোজের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। পরে তিনি বিভিন্ন হলে আয়োজিত উন্নত ভোজের খাবার পরিবেশন কার্যক্রম পরিদর্শন করেন।

ঈদের নামাজের আগে বক্তব্যে উপাচার্য বলেন, কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে। তিনি বলেন, হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের শিক্ষা মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়।

তিনি আরও বলেন, “পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন মানবিক মূল্যবোধ আরও দৃঢ়ভাবে ধারণ করতে পারি।” এসময় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদের শুভেচ্ছা জানান।

এসময় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন, কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে এবং মানুষের পুরো জীবন আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।

ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা।

ঈদের নামাজ শেষে উপাচার্য সবার সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে আবাসিক হলগুলোতে আয়োজিত উন্নত ভোজে অংশ নেন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা।

বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬


ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য চবি প্রশাসনের বিশেষ ঈদ আয়োজন

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ ঈদ আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদের দিন শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন আবাসিক হলে উন্নত ভোজের ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। পরে তিনি বিভিন্ন হলে আয়োজিত উন্নত ভোজের খাবার পরিবেশন কার্যক্রম পরিদর্শন করেন।ঈদের নামাজের আগে বক্তব্যে উপাচার্য বলেন, কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে। তিনি বলেন, হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের শিক্ষা মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়।তিনি আরও বলেন, “পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন মানবিক মূল্যবোধ আরও দৃঢ়ভাবে ধারণ করতে পারি।” এসময় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদের শুভেচ্ছা জানান।এসময় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন, কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে এবং মানুষের পুরো জীবন আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা।ঈদের নামাজ শেষে উপাচার্য সবার সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে আবাসিক হলগুলোতে আয়োজিত উন্নত ভোজে অংশ নেন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত