শুক্রবার, ১৫ মে ২০২৬
The Dhaka News Bangla

ওমানে গাড়ির ভেতর ৪ বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃ/ত্যু

ওমানে গাড়ির ভেতর ৪ বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃ/ত্যু
ছবি: সংগৃহীত

ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ।

জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

প্রাথমিকভাবে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির থাকায় এসি বা গাড়ির ভেতর থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

নিহতদের মরদেহ বর্তমানে ওমান পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপর এক ভাইও সম্প্রতি বিয়ে করে পুনরায় ওমানে গিয়েছিলেন। পরিবারের একমাত্র জীবিত ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন।

চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

বিষয় : মৃত্যু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৫ মে ২০২৬


ওমানে গাড়ির ভেতর ৪ বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ।জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।প্রাথমিকভাবে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির থাকায় এসি বা গাড়ির ভেতর থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।নিহতদের মরদেহ বর্তমানে ওমান পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপর এক ভাইও সম্প্রতি বিয়ে করে পুনরায় ওমানে গিয়েছিলেন। পরিবারের একমাত্র জীবিত ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন। চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত